বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ২ ঘন্টা বৈঠক সাবের হোসেন চৌধুরীর

প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ূ বিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের পাশে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেননি।
বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকাল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান পিটার হাস। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। সাবের হোসেন চৌধুরীও বাসা থেকে বের হননি।
এর আগে ৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেননি। এছাড়া ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।

জনপ্রিয়

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় অমিতকে প্রেসক্লাব বেনাপোলের অভিনন্দন

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ২ ঘন্টা বৈঠক সাবের হোসেন চৌধুরীর

প্রকাশের সময় : ০৯:০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩