
সারাদেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ কর্মসূচির দ্বিতীয়দিন। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তবে সকালে সড়কে যান চলাচল কিছুটা কম রয়েছে।
ফলে রাজধানীর সড়কে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার যানবাহনের চাপ দেখা গেছে। এছাড়া যানবাহন বাড়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন সিগন্যালে গণপরিবহন দীর্ঘ সারিও দেখা গেছে।
এদিকে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছে পুলিশ। রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারিও। এছাড়া ঢাকা ও আশপাশের জেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) মোতায়েন রয়েছে।
এর আগে বুধবার সন্ধ্যার পর রাজধানীতে পরপর তিনটি বাসে আগুন দেওয়া হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরান ঢাকার তাঁতি বাজার মোড়ে আকাশ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এর পর রাত ৮টার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সর্বশেষ রাত ৯টা ২৫ মিনিটের দিকে রাজধানীর ঝিগাতলায় রমজান পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা ব্যুরো।। 






































