শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলন এখন চোরাগুপ্তা হামলার দিকে গেছে–ওবায়দুল কাদের

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • ১৩৪

বিএনপি গণতন্ত্র ও নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,তাদের আন্দোলন এ খন চোরাগুপ্তা হামলার দিকে গেছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে ‘শহীদ নূর হোসেন চত্বরে’ (জিরো পয়েন্ট) শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা সবার সামনে পরিষ্কার যে, আমাদের দেশের গণতন্ত্র একটি কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ও গণতন্ত্রবিরোধী শক্তি, অতীতে যারা গণতন্ত্রকে বার বার আঘাত করেছে, তারাই এখন গণতন্ত্রের নামে আন্দোলন করছে। যে আন্দোলনকে তারা ব্যর্থতার আগ পর্যায়ে অগ্নি-সন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতায় নিয়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে সেই ২০১৩-১৪ ও ২০১৫ সালের মতো গণপরিবহন পোড়ানোর সেই অগ্নি-সন্ত্রাস তারা করছে।
তিনি বলেন, আজকে তারা আন্দোলন করছে। জন-সম্পৃক্ততার অভাবে ব্যর্থতার এই আন্দোলন তারা চোরাগুপ্তা হামলার দিকে নিয়ে গেছে। এখন তাদের আন্দোলন চোরাগুপ্তা হামলা। চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চায়, নির্বাচন বানচাল করতে চায়। এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বে বিরোধীদলের আন্দোলনের প্রধান লক্ষ্য।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই আমাদের চলছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিরামহীন লড়াই চালিয়ে যাচ্ছি।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপির আন্দোলন এখন চোরাগুপ্তা হামলার দিকে গেছে–ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩