ওবায়দুল কাদের বলেন, ‘সম্মানিত ব্যক্তি—তিনি কূটনীতিক হোক, আর যেই হোক, তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
তফসিল ঘোষণার পরে আওয়ামী লীগের প্রধান কার্য়ালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি হবে। দাম ৫০ হাজার টাকা। এটা অনলাইনেও সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন কাদের।
কাদের বলেন, ‘অগ্নিসন্ত্রাসের নাশকতার জবাবে নেতা-কর্মীরা সতর্ক পাহারায় রয়েছে তাদের আরও সতর্ক হওয়ার জন্য বলছে শেখ হাসিনা। আটটি বিভাগীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের জেলা সদরে যেতে বলেছেন। নির্বাচন ভন্ডুল করার যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে হবে।’ এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ১৪টি উপকমিটি করা হয়ে।
ঢাকা ব্যুরো।। 








































