শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ তরুণ স্বপ্নদর্শীদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেবেন জয়

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ১৫১

তরুণ স্বপ্নদর্শীদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে আজ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

আজ শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর উপকণ্ঠ সাভারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন তিনি। সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুপুর ২টা ২০ মিনিটে এ অনুষ্ঠান শুরু হবে।

২০১৫ সাল থেকে তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের মোট ১৪৫ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে সবার সাফল্যের গল্প।

গত ছয়টি আসরে পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে ইয়ং বাংলা। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও তিন লাখেরও বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন সজীব ওয়াজেদ জয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআই নিজেদের ফেসবুক পেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

আজ তরুণ স্বপ্নদর্শীদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেবেন জয়

প্রকাশের সময় : ০৯:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩