
যশোরে বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও তার চাচার বাসভবনে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। এতে এলাকার মানুষের মধ্যে আতংক তৈরি হয়। গত শনিবার রাত পৌনে এগারোটা দিকে ৭/৮ একটি মোটরসাইকেল করে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটায়। এই নিয়ে বেশ কয়েক দফা বিএনপি নেতা ও তার চাচার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে।
বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত রাতেই সাংবাদিকদের তার বাড়ির সামনে এক ব্রিফিংয়ে জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা তার চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভিতরে বোমা বিষ্ফোরিত হয়। বোমার স্পিলিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিষ্ফোরণে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে মহল্লা। গভীর রাতে এ বোমা হামলায় আতংকিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরাসহ এলাকার মানুষ।
তিনি আরো জানান,রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানান তিনি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, শহর জুড়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে। পটকা বাজি ফুটছে ।কোথাও কোন বোমা বিস্ফোরণের খবর তার জানা নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে।
যশোরে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বৈকালিক স্বাস্থ্য সেবা বন্ধের উপক্রম
বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধের উপক্রম হয়েছে।
সূত্র জানিয়েছেন, অফিস পরবর্তী সময় দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বৈকালিক স্বাস্থ্যসেবা। চলতি বছরের ১৩ জুন থেকে মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু হয়। অন্যান্য হাসপাতালের পাশাপাশি যশোর ২৫০ শয্যা হাসপাতালেও এদিন থেকে শুরু হয় “বৈকালিক স্বাস্থ্যসেবা।” প্রথম দিকে সেখানে ৫০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা নিতেন। কিন্তু বর্তমানে আগের মতো রোগী আসছে না। এখন রোগী কমে সর্বোচ্চ ২০ জনে দাঁড়িয়েছে।
এ কার্যক্রমের আওতায় শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে যারা সকলে বহির্বিভাগে চিকিৎসা পান না, অথবা যারা ক্লিনিকে ৬শ, ৭শ টাকা ফি দিয়ে চিকিৎসা নিতে পারেন না কেবলমাত্র তারাই বৈকালিক স্বাস্থ্যসেবা নেন। কিন্তু সরকারি হাসপাতালের বৈকালিক চিকৎসা সেবায় রোগীদেও প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে চিকিৎসা নিতে আসা একাধিক জন জানিয়েছেন। কারণ চিকিৎসক তালিকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম নেই। অথচ তাদের চিকিৎসা নিতে হাসপাতালে বেশি আসেন রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে তারা ফিরে যান ক্লিনিক কিংবা বেসরকারি হাসপাতালে।
সূত্রে জানা গেছে, হাসপাতালের যে সকল জুনিয়র চিকিৎসক বিসিএস, এফসিপিএস ডিগ্রি নিয়েছেন তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বৈকালিক স্বাস্থ্যসেবায় দায়িত্ব দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুপরিচিতি কোন চিকিৎসকের নাম ওই তালিকায় নেই। সুপরিচিতি চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকেই থাকছেন। একারণে জেনারেল হাসপাতালের বৈকালিক চিকিৎসায় জনসাধারণের আগ্রহ কমছে। তাছাড়া হাসপাতালে এক একটি বিভাগে রয়েছে ৩ জনের অধিক চিকিৎসক। প্রত্যেক বিভাগের চিকিৎসক যদি পালাক্রমে বৈকালিক স্বাস্থ্যসেবা দেন তাহলে রোগীরা কাক্সিক্ষত সুবিধা পান। কিন্তু সব বিভাগের চিকিৎসক প্রতিদিন সেবা না দেয়ার কারণে চিকিৎসা সম্পর্কে রোগীরা অনিশ্চয়তায় থাকেন।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মো. হারুন-অর-রশীদ বলেন, চিকিৎসাটা ভাল ও জনকল্যাণমূলক। কিন্তু বৈকালিক স্বাস্থ্যসেবার বিপক্ষে অবস্থান আছে অনেকের। প্রত্যেক বিভাগের চিকিৎসক স্ব স্ব বিভাগে বসলে চিকিৎসা কার্যক্রম আরো গতিশীল হতো বলে মত প্রকাশ করেন তিনি।#
যশোরের চৌগাছায় গরুর গাড়ি থেকে পড়ে যুবক নিহত
যশোরের চৌগাছায় ধান বোঝাই গরুর গাড়ি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে কামাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।রোববার (১৯ নভেম্বর) খড়িঞ্চা নওদাপাড়া মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসীরা জানান, রোববার বেলা ১২টার দিকে গ্রামের মাঠ থেকে গরু গাড়িতে ধান বোঝাই করে বাড়িতে আসার সময় মাঠের মধ্যে গাড়ি থেকে পড়ে যান। এরপর গরু গাড়ির একটি চাকা বুকের উপর দিয়ে চলে গেলে তিনি মারাত্মক আহত হন।
মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে খুলনায় রেফার্ড করেন চিকিৎসক। খুলনা নেয়ার উদ্যোগ নিয়ে যশোর হাসপাতাল ত্যাগের পরপরই তিনি মারা যান। পরে দুুপুর ২টার সময় তার লাশ গ্রামের বাড়িতে পৌছে।
প্রতিবেশিরা জানান, কামাল বেশ কিছুদিন প্রবাসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে কৃষিকাজ দেখাশুনা করতেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।#
যশোর শহরে ওয়ালটন প্লাজার গোডাউনে চুরি, গ্রেফতার-৩
যশোর শহরের গাড়িখানা রোডের ওয়ালটন গাড়ীখানা প্লাজা ভবনের ২য় তলায় অগ্রনী ব্যাংকের পূর্ব পাশের ওয়ালটন প্লাজার গোডাউনে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা গোডাউনের দরজার তালা ও হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে ঢুকে ৮ কয়েল ক্যাবল তার চুরি হয়েছে। এ ঘটনায় রোববার ১৯ নভেম্বর সকালে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, যশোরের শার্শা থানার সোনাতন কাটি গ্রামে বর্তমানে যশোর শহরের চাঁচড়া ডালমিল বর্তমানে ওয়াটন প্লাজা গাড়ীখানা রোড ক্যাবল ম্যানেজার মোস্তফা জাহাঙ্গীরের ছেলে মোস্তফা খালিদ ওমর। মামলায় আসামী করেন, অজ্ঞাতনামা চোর বা চোরেরা। মামলার তদন্তকারী কর্মকর্তা চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করে। এরা হচ্ছে, যশোর শহরতলী নীলগঞ্জ সাহাপাড়া (টিপু ও দিপুর বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম লিটনের ছেলে মাহামুদ রায়হান ওরফে লিখন ওরফে রনজু,নীলগঞ্জ তাঁতীপাড়ার আজগার আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে আসাদ,শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের গোলাম মোস্তফার ছেলে শাহারিয়ার মোস্তফা ওরফে ছাহিল ও সদর উপজেলার কচুয়া ঘাটকান্দা গ্রামের মৃত ওমর আলীর ছেলে বিল্লাল হোসেন। মাহামুদ রায়হান ওরফে লিখন ওরফে রনজুকে রোববার নীলগঞ্জ ও আসাদুজ্জামান আসাদ, শাহারিয়ার মোস্তফা ওরফে ছাহিল ও বিল্লাল হোসেনকে লাল দিঘীর পাড় থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
মামলায় বাদি উল্লেখ করেন, তিনি ওয়ালটন গাড়ীখানা প্লাজা যশোর শাখায় ক্যাবল ম্যানেজার হিসেবে কর্মরত।শহরের উল্লেখিত সড়কের ওয়ালটন গাড়ীখানা প্লাজা ভবনের ২য় তলায় অগ্রনী ব্যাংকের পূর্ব পাশে কোম্পানীর গোডাউন রয়েছে। গত ১৬ নভেম্বও রাত ৯ টায় গোডাউন দেখে গোডাউনের দরজা তালা বন্ধ কওে বাদিসহ তাদেও অন্যান্য সহকর্মীরা যে যার মত বাড়িতে চলে যায়। ১৭ নভেম্বও রাত সাড়ে ৩ টায় ৪র্থ তলায় থাকা উক্ত ভবনের মালিক হেদায়েতুল ইসলাম শব্দ পায় যে , ৪র্থ তলা হতে কিছু মালামাল নীচে ফেলা হচ্ছে। তখন বাড়িওয়াল ঘর হতে বের হয়ে চিৎকার চেচামেচি কওে তিনিসহ আরো অনেকে ছাদে যাওয়ার আগে অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে পালিয়ে যায়। চোরেরা ছাদে দিয়ে উক্ত কোম্পানীর মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পাই। তখন তিনি মোবাইল ফোনের মাধ্যমে বাদিকে সংবাদ দেয়। বাদি সকাল পৌনে ৮ টায় ভবনের দ্বিতীয়তলার কোম্পানীর গোডাউনে এসে দেখতে পান মেইন গোডাউনের মেইন দরজার তালা ও হ্যাজবোল্ড ভাঙ্গা। ভিতরে যেয়ে দেখেন মামলাল তছনছ করা এবং গোডাউনের মধ্যে থাকা ৮ কয়েল ক্যাবল মূল্য অনুমান ১লাখ ৫২ হাজার ৪শ’ ৮০ টাকা নেই। পরবর্তীতে ছাদের উপরে চোরদের ফেলে রাখা ৪টি এলইডি টেলিভিশন কোম্পানীর এরিয়া ম্যানেজারকে অবগত করে গোডাউনে রাখা হয়। পরবর্তীতে চোরেরা ১৭ নভেম্বও রাত সাড়ে ৩ টায় কোম্পানীর গোডাউনের দরজার তালা ও হ্যাজবোল্ড ভেঙ্গে ৮ কয়েল ক্যাবল (দুই মডেলের লাল ও কালো রংয়ের তার। যার মূল্য উল্লেখিত টাকা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ চুরি যাওয়া কয়েল ক্যাবল উদ্ধার কিংবা চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।#
যশোরে ডিবি পুলিশ কর্তৃক এক কেজি গাঁজাসহ গ্রেফতার-২
বিকেলে শহরের চুড়ামনকাটি ইউনিয়নের আদর্শপাড়া গ্রামস্থ ষষ্টি বেলতলা নামকস্থানে অবস্থান নিয়ে মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ইসলা গোলদার নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তার দখল হতে ১ কেঁজি গাঁজা উদ্ধার দেখিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাস। মামলায় আসামী করেন, চুড়ামনকাঠি মাঠপাড়া গ্রামের মৃত হামজা গোলদারের ছেলে ইসলাম গোলদার।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামলায় উল্লেখ করেন, শনিবার ১৮ নভেম্বর বিকেলে কোতয়ালি থানার চুড়ামন কাঠি ইউনিয়নের আদর্শপাড়া গ্রামস্থ ষষ্ঠি বেলতলা নামকস্থানের সামনে একজন গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর এক পর্যায় ইসলাম গোলদারকে গ্রেফতার করে। পরে তার দখল হতে অভিনব কায়দায় রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। #
যশোর-৩ আসনে মনোনয়ন কিনলেন কাজী নাবিল আহমেদ
যশোর-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা ও বারবার নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
রোববার (১৯ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহদী হাসান মিন্টু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান মস্তোফা ফরিদ আহমেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার ৪ নাম্বার ওয়াডের কাউন্সিলর জাহিদ হোসেন মিলন প্রমুখ।
সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত যশোর-৩ আসন। এই আসনটি প্রত্যেকটি দলের জন্যই গুরুত্বপূর্ণ।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি
যশোরে বিএনপি নেতা অমিতের বাসায় বোমা হামলা, জেইউজের নিন্দা
দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সদস্য বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসায় উপর্যুপরি বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, জেলা শহরের প্রাণকেন্দ্রে একজন রাজনৈতিক নেতার বাসায় এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। যা নিয়ে যশোরের সাংবাদিক সমাজসহ গোটা নাগরিকরা উদ্বিগ্ন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি আনতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।#
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাত বছরের কারাদন্ড
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির সাতবছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সোহানী পূষণ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব হোসেন শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ জানুয়ারি রাত নয়টায় যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদ পেয়ে শার্শার মাহিষাকুড়া গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইয়াকুবকে নিজ এলাকা থেকে আটক করে। একই সাথে তার কাছথেকে ২শ’পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবির এসআই সেকেন্দার আবু জাফর তদন্ত করে ইয়াকুব হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ রোববার এ মামলার রায় ঘোষনার দিনে বিচারক আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন। #
অমিতের বাড়ির সামনে বোমা হামলার ঘটনায় নিন্দা
দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রোববার প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে। বিবৃতিদাতারা হলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম , যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়া। এছাড়া ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।এছাড়া বিবৃতি দিয়েছে জেলা যুবদলের সভাপতি এম তলাম আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল।
যশোরে সোনা চোরাচালান মামলায় ৩ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর
যশোরে সোনা চোরাচালান মামলায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক অবন্তিকা রায় এ আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, বেনাপোলের পুটখালি গ্রামের আজমীর, জালাল উদ্দিন ও আজমীর।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ নভেম্বর বিজিবির একটি দল নিয়মিত টহল দিচ্ছিলেন সিমান্তের কৃষ্ণপুর এলাকায়। এ সময় একটি মোটরসাইকেলে তিনজনকে যেতে দেখে বিজিবির সন্দেহ হলে তাদের আটক ও দেহ তল্লাশি করে ১২ পিচ সোনার বার উদ্ধার কর হয়। যার ওহন ১ কেজি ৩শ’৯৯ গ্রাম। এ ঘটনায় মামলার পর তদন্তকারী কর্মকর্তা আটক তিন জনের তিনদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। #
শহীদ জয়, যশোর অফিস ।। 







































