শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের আমির সহ ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন আদালতের

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ১৫৭

নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় জামায়াতে ইসলামীর আমির মোহাম্মাদ শফিকুর রহমানসহ ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ অভিযোগ গঠন করেন।

এর মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনালের এটিএম আজহারুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম খান।

জানা গেছে, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর বিকালে এটিএম আজহারের নেতৃত্বে ২৫০০-৩০০০ নেতাকর্মী মিছিল নিয়ে রাজধানীর শান্তিনগর থেকে রাজমনি ক্রসিংয়ের দিকে আসার সময় কাকরাইল সুপার মার্কেটের সামনে পুলিশের ওপর আক্রমণ করে এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ওই দিনই কাকরাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মতিউর রহমান জামায়াত-শিবিরের ১৩০ নেতাকর্মীকে আসামি করে রমনা থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২২ আগস্ট তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মুহাম্মদ সাইফুল ইসলাম খান জামায়াতের আমির মোহাম্মাদ শফিকুর রহমানসহ ১৫০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে একজন আসামি মারা গেছেন।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

জামায়াতের আমির সহ ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন আদালতের

প্রকাশের সময় : ১০:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩