
বেনাপোলে বারোপোতা সীমান্তবর্তী গ্রাম থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টাূয় বারোপোতা গ্রামের একটি আম বাগান থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল বেনাপোল পোর্ট থানাধীন কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে। পুলিশ জানায়, বেনাপোল বারোপোতা গ্রামের জামাল উদ্দিনের আম বাগানে অভিযান চালিয়ে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে ২জন আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বারোপোতা সীমান্তবর্তী গ্রাম থেকে ৩৫৫ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য ওসি কামাল হোসেন ভূইয়া বেনাপোল পোর্ট থানায় দায়িত্ব পাওয়ার পরপরই মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেন। বর্তমানে তিনি বেনাপোল কে মাদক মুক্ত করতে মুরু করেছে জোরদার অভিযান।
বোনপোল প্রতিনিধি।। 







































