
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আজ সোমবার ২য় দিনে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে মৎস ভবন পর্যন্ত সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই মিছিল হয়েছে।
এতে অংশ নেন-ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল মামুন,সহ-সাধারন সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, সহ সভাপতি সাকিব সরকার মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ, ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব মুশফিকুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান,সহ সাধারণ সম্পাদক শামীম শেখ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা,সহ-সভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহম্মেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেন, তুষার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. টগর প্রধান, মো. রাসেল, হাম্মাদুর রহমানসহ প্রায় শতাধিক বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পান্থপথে অবরোধের সমর্থনে ইয়াছিন আলী ও নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল
অবরোধের সমর্থনে আজ সকালে রাজধানীর পান্থপথে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল হয়। এই মিছিলে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, জেড আই কামাল, ফয়সাল আহমেদ, আলাউদ্দিন জুয়েল, সহ সাধারণ সম্পাদক মো. মামুন, মোর্শেদ আলাম, মো. জসিম উদ্দিন সরকার, আসাদুজ্জামান আসাদ, মাহমুদ হাসান রঞ্জু, মাসুম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, শাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, মহিরুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ কৃষিবিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ শিক্ষাবিষয়ক সম্পাদক ইমাম, সহ আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, সহ শ্রমবিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, রফিকুল ইসলাম, মোবারক মিতুল, তুহিন সরকার, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ দপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দলনেতা আসলাম হোসেন, নুরে আলম হবি, মাসুদ রানা তুষার, সাঈদ, কায়েস সহ প্রমূখ নেতৃবৃন্দ।
অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের মিছিলঅবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছেন। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল বের করেন তারা। মিছিলটি অমর একুশে হল সংলগ্ন আনন্দবাজার থেকে শুরু হয়ে চানখারপুল মোড়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার প্রহসনের তফসিল ঘোষণার মাধ্যমে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনের সিদ্ধান্ত নিয়েছে এদেশের ছাত্রসমাজ তা ঘৃণাভরে প্রত্যাখান করছে। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করে যাবে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ।’
মিছিলে অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাছুম বিল্লাহ (এফ আর), মো. তরিকুল ইসলাম তারিক, নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন এবং নূরে আলম ভূইয়া ইমন।
আরও অংশ নেন- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলফি লাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিপু, মুজিব হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক, শরীফ উদ্দিন সরকার, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক বজলুর রহমান বিজয়, মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইয়াকুব হাসান সানি, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান সেজানসহ প্রমূখ।
ঢাকা ব্যুরো।। 







































