শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেশাখোরদের হাতে আন্দোলন তুলে দিয়েছে বিএনপি –তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন তুলে দিয়েছে বিএনপি। গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি। আন্দোলনের নামে সন্ত্রাসকারীদের হাত থেকে দেশ ও রাজনীতিকে রক্ষা করতে এবং দেশ যাতে তাদের হাতে না যায় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি তাদের আন্দোলন এখন আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে তুলে দিয়েছে, সঙ্গে তাদের কর্মীরাও আছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানাব।

হাছান মাহমুদ আরও বলেন, কেউ বিএনপির অবরোধ মানে না, এতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, যারা অবরোধ ডাকছে তাদের কর্মী-সমর্থকদের কোনো সমর্থন নেই। তারা হঠাৎ হঠাৎ একটা গাড়ির মধ্যে বোমা মারে, এটি তো কোনো রাজনীতির কর্মসূচির অংশ হতে পারে না। তাদের কর্মী পাওয়া যায় না, কিছু কর্মীর সঙ্গে কিছু মাদকাসক্তকে পয়সা দিয়ে তারা গাড়ি-ঘোড়ায় পেট্রোলবোমা নিক্ষেপ করাচ্ছে।

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মফিজুর রহমান খান বাবুর সঞ্চালনায় সভায় এফবিসিসিআইর সহসভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

নেশাখোরদের হাতে আন্দোলন তুলে দিয়েছে বিএনপি –তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩