
অষ্টম ধাপে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বুধবার সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের দপ্তর সম্পাদক রেদোয়ান মাহদী জয় প্রমুখ।
অন্যদিকে দয়াগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ৭টায় জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, ইয়াসির আরাফাত, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্ণব, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
ঢাকা ব্যুরো।। 







































