প্রকাশের সময় :
১১:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
১০৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করায় শেরপুর জেলা বিএনপির ২ দুই নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ বি এম মামুনুর রশীদ পলাশ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দুজনের বহিষ্কারের এ তথ্য পাওয়া গেছে।
বহিষ্কৃতরা হলেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জায়েদুর রশীদ শ্যামল ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
এদের মধ্যে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ ইতিমধ্যে বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন। নতুন দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদ পেয়েছেন তিনি। শেরপুর-১ (সদর) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ।
অপরদিকে বিএনপি ত্যাগ করে জায়েুদর রশীদ শ্যামল তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য নকলা ইউএনও কার্যালয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।