শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক সমাবেশ থেকে বিনাওয়ারেন্টে ১২ শ্রমিকনেতা আটক

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ১১৩

 জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মেহেদী আলীসহ ১২ শ্রমিকনেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

প্রেস ক্লাবের সামনে গতকাল দুপুরে সম্মিলিত শ্রমিক পরিষদের উদ্যোগে ‘গার্মেন্ট শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তি, কর্মচ্যুতদের কাজে পুনর্বহাল ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে’ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে প্রেস ক্লাব এলাকা থেকে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী আলীসহ ১২ শ্রমিক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

বিবৃতিতে নেতারা বলেন, সরকার পদত্যাগের এক দফা দাবিতে যখন নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে, তখন ক্ষমতাসীনরা মামলা, হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে শ্রমিক সমাজের মাঝে ভীতির সঞ্চার করতে শ্রমিক দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে।

আর নেতাকর্মীদের কারান্তরীণ রেখে শ্রমিকদের দাবি-দাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে চাচ্ছে।

তারা বলেন, বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিয়ে আওয়ামী শাসকগোষ্ঠী তাদের গৃহপালিত কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে এবং আবারও যেনতেন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে এটি তাদের সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। তবে এবার ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করতে দেবে না দেশের গণতন্ত্রকামী মানুষ। শ্রমিক-জনতা সম্মিলিতভাবে সরকারের সকল দুরভিসন্ধি নস্যাৎ করতে বদ্ধপরিকর। নির্যাতন-নিপীড়নের মাত্রা যত বাড়বে, বিরোধী নেতাকর্মী ও জনগণ আরও বলীয়ান হয়ে এই মাফিয়া সরকারকে বিতাড়িত করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন করেই ঘরে ফিরবে।শ্রমিক দল নেতারা অবিলম্বে গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি জানান। অন্যথায় পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

শ্রমিক সমাবেশ থেকে বিনাওয়ারেন্টে ১২ শ্রমিকনেতা আটক

প্রকাশের সময় : ১০:৫১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩