শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইল ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে

সাতদিনের অস্থায়ী যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরাইল। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় অন্তত ৭০০ ফিলিস্তিনি ইসরাইলের হামলায় নিহত হয়েছে। সব মিলিয়ে ৭ অক্টোবর থেকে হামলায় এখন পর্যন্ত অন্তত ১৫ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪০ হাজার।
মুহুর্মুহু বোমা হামলায় প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনি। ধ্বংস হচ্ছে ঘরবাড়িসহ আবাসিক স্থাপনা। এর মধ্যেই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। এ অবস্থায় যে যেভাবে পারছেন প্রাণ বাঁচাতে পালাচ্ছেন। তবে পালানোর সময়ও ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগ উঠেছে দখলদার বাহিনীর বিরুদ্ধে।

 এ পরিস্থিতির জন্য একে অপরকে দুষছে হামাস ও ইসরাইল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রও হামাসের দিকেই আঙ্গুল তুলেছে।  আর যুদ্ধবিরতির অবসান গাজার জনগণের জন্য দুঃস্বপ্ন বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

শুক্রবার গাজায় হামলা শুরুর পর থেকে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালানো শুরু করেছে হিজবুল্লাহ। পাল্টা ইসরাইলি বাহিনীও লেবানেন সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।
পশ্চিমতীরেও ফিলিস্তিনিদের ওপর হামলা ও গ্রেফতার অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সাধারণ ফিলিস্তিনিদের ঘর বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাও ঘটছে। এ অবস্থায় উচ্ছেদকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই তাদের এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ

ইসরাইল ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে

প্রকাশের সময় : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩