
আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে দলটি।
ইসিকে দেওয়া চিঠিতে আওয়ামী লীগ বলেছে, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি
ঢাকা ব্যুরো।। 







































