রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধে ঢাকা বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ভাংচুর

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ১৫০

বিরোধী জোটের ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। রবিবার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। নবম দফা অবরোধের প্রথম দিনে রবিবার  রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বাস-ট্রাকে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এদিকে অবরোধ কর্মসূচিকে ঘিরে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ, র‌্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সদস্যদের এপিসি, রায়টকার, দাঙ্গা দমন সরঞ্জামসহ টহল দিতে দেখা গেছে। নিয়মিত পুলিশের পাশাপাশি ব্যারাক ও দাঙ্গা পুলিশের সদস্যরাও রাজধানীতে মোতায়েন রয়েছে।

গত ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা শহরে ৪টি, গাজীপুরে ৫টি, সিলেটে ১টি ও দিনাজপুরে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি কাভার্ড ভ্যান, ৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

এর মধ্যে রবিবার বেলা ৩টার দিকে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। এর আগে গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়া হয়।

এদিকে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এনাম খন্দকার ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মইনুদ্দিন রুবেলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা গতকাল অবরোধের সমর্থনে রাজধানীর ফকিরাপুল মোড়ে বিক্ষোভ মিছিল করেছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে এ পর্যন্ত ১৬ দিন অবরোধ এবং ৪ দিন হরতাল করেছে দলটি। অবরোধের সমর্থনে গত শনিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর আগারগাঁও শেওড়াপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তিনি গতকাল ও আজ সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান। এর আগে গত বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও গতকাল ও আজ দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে জামায়াতসহ সমমনা দলগুলো তাতে সমর্থন দেয়।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা শনিবার মধ্যরাত থেকে সড়ক-মহাড়কসহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

এদিকে র‌্যাব জানিয়েছে ঢাকায় ১৪৮টিসহ সারা দেশে তাদের ৪৩২টি টহল দল নিয়োজিত আছে। তারা টহল ও তল্লাশি কার্যক্রম এবং নাশকতায় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে। টহল ছাড়াও র‌্যাব দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে স্কট সেবা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। র‌্যাব জানিয়েছে, তারা ২৮ অক্টোবর থেকে হামলা, নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৮১৪ জনকে গ্রেপ্তার করেছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনী সূত্র জানিয়েছে, দেশের রেললাইন, রেলস্টেশন, বাসস্টেশন ও সড়কপথ রক্ষায় ১০ হাজারের বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন রয়েছে। তারা দেশের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন-ভাঙচুর

শনিবার ও রবিবার দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রাকে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া গেছে। এর মধ্যে শনিবার রাত ২টার দিকে দিনাজপুরে ধানবোঝাই ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কাহারোল উপজেলার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা বাজারে এ ঘটনা ঘটে। এতে ট্রাকটি আংশিক পুড়ে যায় এবং ট্রাকের চালক দগ্ধ হন। কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ফেনীতে রবিবার ছয়টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ফেনীর ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে থাকা দুটি ইমা গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় চলাচলরত আরও তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় পণ্যবাহী চলন্ত ট্রাকে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন এ তথ্য জানান।

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাঁট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন এ তথ্য জানান।

এদিকে রবিবার চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিএনপি। অবরোধ চলাকালে দুপুরে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। পরে সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

এ ছাড়া অবরোধকে কেন্দ্র করে বিএনপির আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার রাতে চান্দগাঁও থানা যুবদল নেতা মো. আরিফ ও মো. নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা-পুলিশ। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদল নেতা মো. লিটন, মো. মনির ও মো. ওসমানকে গ্রেপ্তার করেছে খুলশী থানা ও গতকাল বাঁশখালীর চাম্বল ইউনিয়ন যুবদলের মিছিল থেকে যুবদল নেতা আবু সৈয়দকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা-পুলিশ।

ভোলায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার রাতে জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বরিশাল দালান চত্বর পর্যন্ত এই মশাল মিছিল হয়। তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রতিবেদকরা।

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

অবরোধে ঢাকা বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ভাংচুর

প্রকাশের সময় : ০৯:৩৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩