শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না–স্বরাষ্ট্রমন্ত্রী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১২:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ৮২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসছে। সেগুলো দেখে তাদের বদলি করা হবে। এ মুহূর্তে পুলিশের প্রতি আমাদের কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনাই বাস্তবায়ন করা হচ্ছে। ইসি যেভাবে চাচ্ছে, পুলিশ সেভাবেই কাজ করছে।

এখন খুন-গুম সচরাচর দেখছি না, যা ২০০১-০৬ সালে ব্যাপকহারে দেখেছিলাম। অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে না। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট সৃষ্টির আশঙ্কায় পুলিশ অন্য জায়গায় তাদের মানববন্ধনের অনুরোধ জানিয়েছিল। ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের আপত্তি থাকলে তারা সমাবেশ করতে পারবে না। আর নিরাপত্তা বাহিনী যদি মনে করে, এখানে সমাবেশ হলে পরিবেশ নষ্ট হবে, তাহলে নিরাপত্তা বাহিনীরও দেখার বিষয় রয়েছে। রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে নির্বাচন কমিশন- এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে চিঠি আসুক। তরপর বলা যাবে।

জনপ্রিয়

বেনাপোলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধানের শীষের কান্ডারি নুরুজ্জামান লিটন

অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না–স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১২:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩