শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, তারাই ডালপালা মেলে আছে -ওবায়দুল কাদের

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:২০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৭১ সালে যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, সে সাম্প্রদায়িক অপশক্তি এখনো ডালপালা মেলে আছে। তারা স্বাধীনতার শত্রু ও বিজয়কে সংহত করার পথে প্রধান বাধা।

কাদের বলেন, মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিচ্ছে, দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তি বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।

‘৭১-এর চেতনা আর আত্মশক্তিতে বলীয়ান একটি জাতি কখনো পরাজিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল ৭টা ১ মিনিটে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রিয়

সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ

যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, তারাই ডালপালা মেলে আছে -ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১০:২০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩