রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আন্দোলন হলো মানুষের ওপর অত্যাচার–প্রধানমন্ত্রী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ১১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ওপর অত্যাচারই হলো বিএনপির আন্দোলন। তাদের চরিত্র কখনো বদলাবে না। নির্বাচন ঠেকাতে চেয়েছিলো তারা, সেটা পারেনি। কেনো না, জনগণ আমাদের পাশে রয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খুনি অগ্নিসন্ত্রাসীদের কেউ ভোট দেবে না, তাই বিএনপি ভোটে যেতে চায় না। অবৈধ ক্ষমতা দখল করেই তাদের (বিএনপি) জন্ম। তাদের মানুষ বিশ্বাস করবে কিভাবে। মানুষের ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে তারা।

তিনি বলেন, বিএনপি হরতাল-অবরোধ ডাকে, আর মানুষ পুড়িয়ে মারে। আন্দোলনের নামে কেনো মানুষ পোড়ায় ও মৃত্যুর ফাঁদ তৈরি করে? মানুষকে তাদের এই প্রশ্ন করা উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সরকার পাকিস্তানকে সহযোগিতা করলেও মার্কিন জনগণ বাংলাদেশের মুক্তিকামী জনগণের পাশে ছিলো। সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোও আমাদের সমর্থন করে। সবার সমর্থন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ চালিয়ে যাই।

তিনি বলেন, বাঙালি জাতি বীরের জাতি। ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন- এ বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। কেউ দাবায়ে রাখতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এবারের বিজয় দিবসে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের পাশে ছিলো মিত্র বাহিনী, মিত্র বাহিনীর শক্তি ভারত। ভারতের জনগণ, ভারতের তৎকালীন সরকার, বিশেষ করে ইন্দিরা গান্ধী এবং ভারতের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সমর্থন দেয়। ভারতের এমন কোনো দল ছিলো না যে, আমাদের সমর্থন দেয়নি। এই মিত্র শক্তির সাথে সাথে আরো অন্যান্য দেশেরও সমর্থন পাই।

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

বিএনপির আন্দোলন হলো মানুষের ওপর অত্যাচার–প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১১:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩