বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ঝুঁকিপূর্ণ’আজ ঢাকার বাতাস

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ১৮৩

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ শুক্রবার ঢাকার বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’। এদিন সকাল ৯টা ৪০ মিনিটে ৪৪০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।

একইসময়ে ৩২৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৩৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ২৩০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি ।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৯০ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ঘানার আক্রা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

‘ঝুঁকিপূর্ণ’আজ ঢাকার বাতাস

প্রকাশের সময় : ১০:২৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩