শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ট্রেনের প্ল্যাটফর্মে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক-৩

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে বোমা বিস্ফোরণ করতে গেলে ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।রোববার দুপুর দেড়টার দিকে রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আটক যুবকরা হলেন, জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান (২১) , আরিফ (২৩)।নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোকলেছুর রহমান জানান,দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। এ সময় তাদের হাতেনাতে আটক করি। তিনি জানান, আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্যে তারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ট্রেনের প্ল্যাটফর্মে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক-৩

প্রকাশের সময় : ০৯:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩