শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শতকোটির মালিক ১৮প্রার্থী ,১৬৪ জনের আয় কোটির ওপরে: টিআইবি

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • ১৫০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক হাজার ৮৯৬ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ১৬৪ প্রার্থীর বছরের এক কোটি টাকার বেশি আয়। এছাড়া ১০০ কোটির বেশি সম্পদ রয়েছে ১৮ জনের বেশি প্রার্থীর।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে ‘নির্বাচনী হলফনামায় তথ্যচিত্র, জনগণকে কী বার্তা দিচ্ছে?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, সুমাইয়া খায়ের।

নবম, দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে নির্বাচন কমিশনে দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য তুলে ধরা হয়। তথ্যচিত্র তুলে ধরেন তিন সদস্যের গবেষণা দলের প্রধান তৌহিদুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন রিফাত রহমান ও রফিকুল ইসলাম।

তৌহিদুল ইসলাম বলেন, ‘দ্বাদশ নির্বাচনে এক হাজার ৮৯৬ জন অংশগ্রহণ করছেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ১৮ শতাংশ। আর দলীয় প্রার্থী ৮২ শতাংশ।’

জনপ্রিয়

সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ

শতকোটির মালিক ১৮প্রার্থী ,১৬৪ জনের আয় কোটির ওপরে: টিআইবি

প্রকাশের সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩