রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইইউ প্রতিনিধিদল

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১০৯

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধিদল। আজ বুধবার বিকেল ৩টায় বিএনপির নেতাদের সঙ্গে ভার্চ্যুয়ালি এই বৈঠক শুরু হয়, শেষ হয় বিকেল ৪টা ১০ মিনিটে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান অংশ নেন। ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস।

বৈঠক শেষে একটি গণমাধ্যমকে আবদুল মঈন খান বলেন, ‘আমরা যতটুকু বুঝেছি, ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন তাঁরা। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে।’

তবে বৈঠকের বিষয়ে উপস্থিত একটি সূত্রের বরাত দিয়ে প্রথম সারির একটি গণমাধ্যম জানায়, ‘বিএনপি নেতারা ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাঁকেই ভোট দেওয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাঁদের দেখানো হচ্ছে, তাঁরা কীভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন। এ ছাড়া এই পাতানো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে।’

এর আগে আজ দুপুর ১২টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধিদল। সিলেটের স্থানীয় এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিলেট বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

এ ছাড়া গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে ইইউ প্রতিনিধিদল। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন অংশ নেন।

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইইউ প্রতিনিধিদল

প্রকাশের সময় : ১১:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩