শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে বিউটি পার্লারে গোপন ক্যামেরায় নগ্ন ছবি ধারন, আটক-৩

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০১:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ২২৬

রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি পার্লারে সিসি ক্যামেরা স্থাপন করে পার্লারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের পোশাক পরিবর্তন আপত্তিজনক দৃশ্য ধারণ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে ধানমন্ডির ওমেন্স ওয়ার্ল্ড নামের বিউটি পার্লার থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)।

তবে পুলিশের অভিযানের খবর পেয়ে ওই বিউটি পারলারের মালিক তাসলিমা চৌধুরী কনা আলম (৫৭) ও ফারনাস আলম (৩২) পালিয়ে যান।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, ওমেন্স ওয়ার্ল্ড নামের বিউটি পার্লারের একজন গ্রাহক ধানমন্ডি থানায় অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে ওই বিউটি পার্লার থেকে সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়। ওই ঘটনায় আমরা তিনজনকে গ্রেফতার করেছি।

বুধবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আদালতে পুলিশের উপস্থাপন করা আবেদনে বলা হয়, ধানমন্ডির সাতমসজিদ রোডের ৮০ নম্বর বাড়ির তৃতীয় তলায় ওমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারে অত্যন্ত সুকৌশলে সিসি ক্যামেরার মাধ্যমে পার্লারে আগত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের পোশাক পরিবর্তন, মেসেজ রুমে গোপন ও স্পর্শকাতর ভিডিও ধারণ ও সংরক্ষণ করে রাখতো। পার্লারে অভিযান চালিয়ে সেখান থেকে আটটি সিসি ক্যামেরা ও কালো রঙের দুইটি ডিজিটাল ভিডিও রেকর্ডার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব কথা স্বীকার করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

ধানমন্ডিতে বিউটি পার্লারে গোপন ক্যামেরায় নগ্ন ছবি ধারন, আটক-৩

প্রকাশের সময় : ০১:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩