বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বিএনপি তাই করছে–ওবায়দুল কাদের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের নৌকার প্রার্থী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে, তাই বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তারেক জিয়ার দেশে আসার সাহস নাই। বিএনপির সৎ সাহস নাই, তারা পালিয়ে গেছে।’

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সদরের চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট বাজারের জিরো পয়েন্টে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যাতে ভোট কেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্রিত হয়ে তার জবাব দিব। ৭ জানুয়ারি আমরা জবাব দিব। খেলাতো হবে, ৭ জানুয়ারি ফাইনাল খেলা। আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না।’

৭ তারিখ ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এবার একটা বড় দল (বিএনপি) নির্বাচনে নাই, তাই আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। সবাইকে বলব- যদি আপনারা নৌকা মার্কাকে ভালবাসেন, শেখ হাসিনাকে ভালবাসেন এবং আমাকে ভালবাসেন তাহলে ৭ তারিখ ভোট কেন্দ্রে আসুন। আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আমাদের নেত্রী শেখ হাসিনার আহ্বান জানাতে এসেছি। কেউ যদি মনে করেন কাদের ভাইতো হয়ে গেছে ভোট কেন্দ্রে গিয়ে কি হবে। এটা কেউ মনে করবেন না। ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিবেন।’

নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি, এবারও যত বাধা আসুক ভয় পাবে না।’

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বাবা-মায়ের কবর জিয়ারত করে কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট চেয়ে এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের। এরপর বসুরহাট পৌরসভা, চরকাঁকড়া ইউনিয়নের সিদ্দিকীয়া বাকারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

জনপ্রিয়

বেনাপোলে মাদক ব্যবসায়ী সোহাগ প্রতিপক্ষকে ফাঁসাতে অভিনব কৌশল নিচ্ছেন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বিএনপি তাই করছে–ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩