বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি পন্থী আইনজীবীরা আদালত বর্জন করে অবস্থান কর্মসূচিতে

  • আদালত ডেস্ক।।
  • প্রকাশের সময় : ১১:৩৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ২১৫

বিচারিক কার্যক্রম বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া  

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বয়কটের দাবিতে বিচারিক কার্যক্রম বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন। বছরের প্রথম দিন ১ জানুয়ারির মত আজ মঙ্গলবারও তারা এ কর্মসূচি পালন করছেন।

গতকাল সোমবার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে মিছিল ও সমাবেশ করেন বিএনপিপন্থী আনজীবীরা।

পূর্বঘোষণা অনুযায়ী দেশে সব বিচারিক আদালত, হাইকোর্ট বিভাগ ও সুপ্রিমকোর্টের কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন তারা।

১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ বয়কট কর্মসূচি চলবে ভোটের দিন ৭ জানুয়ারি পর্যন্ত।  এর আগে ২৭ ডিসেম্বর ঢাকার বার ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা অভিযোগ তুলে এর প্রতিবাদে ১ থেকে ৭ জানুয়ারি আদালত বর্জনের ঘোষণা দেয়।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ভোট বর্জন করছে মাঠের বিরোধী দল বিএনপি।

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

বিএনপি পন্থী আইনজীবীরা আদালত বর্জন করে অবস্থান কর্মসূচিতে

প্রকাশের সময় : ১১:৩৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪