রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘ভুয়া’ ও ‘ধাপ্পাবাজির’ নির্বাচন-মঈন খান

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভুয়া’ ও ‘ধাপ্পাবাজির’ নির্বাচন হিসেবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্বাচন করে সরকার টিকে থাকতে পারবে না।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, ‘আমাকে প্রশ্ন করা হয়– ৭ জানুয়ারি ভোটের পর আপনারা কী করবেন? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই…এই সরকারকে বুঝতে হবে– ২০২৪ সাল, ২০১৪ সাল নয়। সরকার যদি মনে করে থাকে একটি ভুয়া ধাপ্পাবাজির ভোট করে তারা আবার পাঁচ বছরের জন্য নিশ্চিত করে নেবে… এটা কোনো দিন হবে না।’

বহির্বিশ্বের চাপের পরও নির্বাচন হয়ে যাচ্ছে– জবাবে তিনি বলেন, ‘নির্বাচন হয়ে যাচ্ছে না, নির্বাচন হয়ে গেছে। যেদিন ওরা মনোনয়ন দাখিল করেছে সেদিনই একতরফা নির্বাচন হয়ে গেছে। সরকার ইতোমধ্যে ঠিক করে নিয়েছে কোন সিটে কোন এমপি। ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদের কোনো গুরুত্ব বহন করে না।’

মঈন খান বলেন, ‘আপনাদের মনে আছে এই সরকার একদিন বলত– আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে এই সরকার কেন এই স্লোগান দেয় না… বাংলাদেশের ১৮ কোটি মানুষ সেই প্রশ্ন করছে। আজকে এই সরকার কেন বলে, আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব… সেই প্রশ্ন এই সরকারকে জিজ্ঞাসা করতে হবে, আজকে কেন এই সরকার বলে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব? কেন ভোট বাক্স আগের রাতে দখল করে ইচ্ছামতো ব্যালটে সিল মেরে ইচ্ছামতো কে কত ভোট পেয়েছে তা লিখে দেয়?’

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবদুল মঈন খান পথচারী, যানবাহনে থাকা যাত্রী ও ফুটপাথের হকারদের হাতে ৭ জানুয়ারির ভোট বর্জনের লিফলেট তুলে দেন।

এ সময় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলন, ভিপি ইব্রাহিম, কেন্দ্রীয় নেতা ফেরদৌস পাটোয়ারি, মিজানুর রহমান লিটু, ওবায়দুর রহমান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘ভুয়া’ ও ‘ধাপ্পাবাজির’ নির্বাচন-মঈন খান

প্রকাশের সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪