
যশোরের সিটি কলেজপাড়া থেকে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব)। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, ইমরুল হাসান ইমরান (২১) এবং কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫)।
র্যাাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, বুধবার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পরের সহযোগিতায় অবৈধ অস্ত্র কিনে যশোর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে। উদ্ধারকৃত ওয়ান শুটারগান ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলো বলে তারা স্বীকার করে।
এছাড়া, বিভিন্ন সময় অবৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে তারা চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকায় ইমরুল হাসান ইমরানের বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় একটি চাঁদাবজি ও একটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।
জব্দকৃত আলামত ও আসামিদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
যশোর অফিস।। 







































