মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ১০৪

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রকাশের সময় : ১০:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪