শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, সিসিইউ থেকে ফের কেবিনে

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ১২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছিল। সেখানে আড়াই ঘণ্টার কিছু বেশি সময় চিকিৎসা দেওয়ার পর আবার কেবিনে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শিগগিরই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হতে পারে। এ ব্যাপারে তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা এক-দুই দিনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সিসিইউতে চিকিৎসা দেওয়ার বিষয়ে জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শে বিকাল ৫টার কিছু পর কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে আবার রাত পৌনে ৮টার দিকে কেবিনে নেওয়াহয়।

গত বছরের ৯ আগস্ট থেকে সাবেক এ প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন প্রেক্ষাপটে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার অস্ত্রোপচার করা হয়।

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, সিসিইউ থেকে ফের কেবিনে

প্রকাশের সময় : ১০:০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪