শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া ৫মাস পর বাসায় ফিরছেন আজ

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ৮৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় পাঁচ মাস বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মেডিকেল বোর্ডের পরামর্শে ‘সাময়িকভাবে’ বাসায় যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে গুলশানের বাসভবন ফিরোজায় তার ফেরার কথা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গুলশানের বাসায় ম্যাডামের চিকিৎসা দেওয়া হবে। সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

গত ৯ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস ২ দিন তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন। গত অক্টোবরে বিদেশ থেকে আগত তিন চিকিৎসক তার শরীরের ‘টিপস’ জাতীয় অস্ত্রোপচার করেন।

৭৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস প্রভৃতি রোগে ভুগছেন। সরকারের নির্বাহী আদেশে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা স্থগিত করার পর খালেদা জিয়া মুক্তি পেলেও বিদেশে তার চিকিৎসা করা যাচ্ছে না।

বিদেশে যাবেন না, এমন শর্তে ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান বেগম জিয়া। সরকার বলছে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এখন বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সপ্তমবার বর্ধিত মুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ২৪ সেপ্টেম্বর।

এর আগেই তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। এর প্রেক্ষিতে সম্প্রতি অষ্টমবারের মতো বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়। কারাগার থেকে মুক্তির পর এখন পর্যন্ত খালেদা জিয়া পাঁচ দফা এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনপ্রিয়

কোথায় আছেন ড. ইউনূস, কী করছেন?

খালেদা জিয়া ৫মাস পর বাসায় ফিরছেন আজ

প্রকাশের সময় : ১১:৪৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪