রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে উচ্চ চাপ, মধ্যম চাপ, নিম্ন চাপসহ সব ধরনের চাপ ছিল–পররাষ্ট্রমন্ত্রী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১৯০

নির্বাচন নিয়ে কোনোরকম চাপ অনুভব করছেন না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন নিয়ে উচ্চ চাপ, মধ্যম চাপ, নিম্ন চাপসহ সব ধরনের চাপ ছিল। সব চাপ আমরা উতরে গেছি। আমরা আগেও কোনো চাপ অনুভব করিনি, এখনও করছি না।’

আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরুর দিন আজ রবিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষক এসেছেন। তারাও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’

হাছান মাহমুদ আরও বলেন, ’নির্বাচন নিয়ে পৃথিবীর সব দেশেই কম-বেশি কথাবার্তা হয়। তবে পশ্চিমা দেশগুলোসহ প্রায় সবাই আমাদের সঙ্গে, সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’

রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে কী ভাবছেন, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো ধরনের যুদ্ধবিগ্রহে বিশ্বাস করি না।’

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

নির্বাচন নিয়ে উচ্চ চাপ, মধ্যম চাপ, নিম্ন চাপসহ সব ধরনের চাপ ছিল–পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪