রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে তুরস্কসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘের অভিনন্দন

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ৮০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিসর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল তাকে অভিনন্দন জানিয়েছে। এ ছাড়া এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

অভিনন্দন বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে গভীরভাবে মূল্যায়ন করে জাতিসংঘ। আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান অভিনন্দন বার্তায় বলেন,‘আমি আত্মবিশ্বাসী যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।’

পৃথক বার্তায়, মিসরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই উচ্চ পদে পুনর্নির্বাচিত হওয়া আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার দেশের জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিফলিত করে।’

আবদেল ফাত্তাহ বলেন, মিসর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। পারস্পরিক কল্যাণের জন্য আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার অভিনন্দন পত্রে শেখ হাসিনার নেতৃত্ব দেওয়ার প্রশংসা করেছেন। তিনি বন্ধুপ্রতিম দেশটির জনগণের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য সাফল্য কামনা করেন।

সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সব সময় ব্রাজিলের অবিচল অংশীদার হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন লুলা দা সিলভা।

ব্রাজিলের প্রেসিডেন্ট জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা স্মরণ করেন যেখানে তাদের মধ্যে টেকসই উন্নয়নের পথ অনুসরণ করার এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল।

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সম্মত সময়ে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানান।

পৃথক চিঠিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের ভাইস-প্রধানমন্ত্রী পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচি-বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের সরকার ও জনগণের আরও কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অভিনন্দন বার্তায় লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করায় মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে আপনার মেয়াদে, আপনি এক দশকেরও বেশি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং নিশ্চিত করেছেন, বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসেবে আবির্ভূত হয়েছে।

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

শেখ হাসিনাকে তুরস্কসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘের অভিনন্দন

প্রকাশের সময় : ১১:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪