রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে–স্বাস্থ্যমন্ত্রী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ১১৫

প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসকদের বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। সারা দেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের হাসপাতালে বার্ন ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে।’

শুক্রবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শন ও পূজা অর্চনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে লক্ষ্যের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও উন্নত করাই প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে। বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। সেখানকার স্বাস্থ্যব্যবস্থার অবস্থা দেখেছি।’

সামন্ত লাল সেন বলেন, ‘দেশের অনেক ক্লিনিকের লাইসেন্স নেই, অনুমতি নেই, ক্লিনিকের মতো অবকাঠামো নেই; সেগুলোকে বন্ধ করতে হবে। এসব এক দিনে আমার পক্ষে সম্ভব নয়, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি কিন্তু পাঁচ বেড থেকে ৫০০ বেডে উন্নত করেছি। আমার ওপর মাননীয় প্রধানমন্ত্রীর যে আস্থা সেটা যেন রক্ষা করতে পারি।’

দেশের গুরুত্বপূর্ণ এই খাতে অনিয়ম নিয়ে কোনো ছাড় নয় জানিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দেন, ‘সারা জীবন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম, দুর্নীতি, অবহেলা সহ্য করা হবে না।’

‘ডাক্তারের অবহেলায় কোনো রোগীর মৃত্যু হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগীর স্বজনদেরও মাথায় রাখতে হবে- কোনো মৃত্যু হলে হাসপাতাল এসে ভাঙচুর করা সেটিও কাম্য নয়। কী কারণে রোগীর মৃত্যু হলো সেটিও খেয়াল রাখতে হবে,’ যোগ করেন তিনি।

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে–স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪