বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে-ওবায়দুল কাদের

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ২১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে। নির্বাচনবিরোধী অপশক্তি নির্বাচন বানচালে সব ধরনের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে।’

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি হতে যাচ্ছে। এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক।’

এ সময় নির্বাচনের পরও বিএনপির নেতৃত্বে একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি অংশগ্রহণ করত, নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো ।’ তবে বিরোধী দলটির অনুপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণহীন বা প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ৪০ শতাংশের ওপর ভোট প্রদান দেখা যায় না।

বহির্বিশ্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সারা বিশ্বে একটা সর্বগ্রাসী সংকট সবাইকে ঘিরে ধরেছে। যুদ্ধ তো লেগেই আছে। আমাদের এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। অতীতে আমরা এত শীত দেখিনি, আমাদের অভিজ্ঞতা নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘মূল সংকট আমরা নির্বাচনের মাধ্যমে পেরিয়ে এসেছি। প্রকৃতিক যে সংকট, তার ইতি কোথায় আমরা জানি না। আমাদের সকলেরই ধৈর্যধারণ করা উচিত। দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত।’

তিনি আরও বলেন, ‘আজ প্রধান নির্বাচন কমিশনার একটা বক্তব্য দিয়েছেন। আমরা তার বক্তব্যের সমালোচনা করব না। নির্বাচন কমিশন একটা স্বাধীন কমিশন হিসেবে সংকটে একটা দায়িত্ব পালন করেছে।’

নির্বাচনকে বিশ্ববাসী সাজানো নাটক বলছে- মঈন খানের এমন বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘তার এই মিথ্যা বক্তব্যকে নিজের মুখে কলঙ্ক লেপে দিয়েছে। কোন দেশ বলেছে? বরং ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।’

শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘একটা বিষয় আপনারা কেন বলছেন? এখন যে আপাতত সহিংসতা বন্ধ আছে। এটা পার্মানেন্ট? এমন কথা এখনও বলা যায় না। এখন হয়তো তারা প্রস্তুত হচ্ছে বড় ধরনের সহিংসতার। ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, বাইরে কথা বলছে। তারা শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতার।’

জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে-ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১১:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪