বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে মাশরাফী সহ হুইপ হলেন যে পাঁচ জন

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৭:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ২৭০

দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ মোট পাঁচ জন।

মাশরাফী ছাড়া বাকি চার জন হুইপ হচ্ছেন—দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল।

সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদারীপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে। তিনি একাদশ সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।

গতকাল সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। সংসদ সচিবালয় থেকে চিফ হুইপ ও হুইপ নিয়োগের বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

জনপ্রিয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

সংসদে মাশরাফী সহ হুইপ হলেন যে পাঁচ জন

প্রকাশের সময় : ০৭:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪