সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ১১:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ১৬৭

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান অস্ত্রসস্ত্রসহ কিশোর অপরাধী দলের ৯ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো, শহরের বারান্দিনাথপাড়ার কুমারেশ চন্দ্র সাহার ছেলে কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার টিটু মোল্লার ছেলে ইমন মোল্লা (১৯), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসুম শেখের ছেলে অয়ন (১৯), বারান্দি কদমতলা এলাকার রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর (২১) বারান্দিপাড়া কদমতলা এলাকার নাজিরের বাড়ির ভাড়াটিয়া জাফর হালদারের ছেলে আমিন (৪৪), মুড়লী জোড়া মন্দির এলাকার হাফিজুর রহমান হ্যাপির ছেলে হাসিবুর রহমান রাতুল (১৯), শহরের কাজীপাড়া গোলামপট্টির মৃত শরিফুল ইমলামের ছেলে রাফিদুল ইসলাম রোহান (১৯), শার্শা শিকারপুরের নাহিদ শেখের ছেলে নয়ন শেখ (১৯) ও ঝিকরগাছার বাঁকড়া এলাকার বর্তমানে কাজীপাড়া গোলামপট্টির বাদলের বাড়ির ভাড়াটিয়া মৃত নজরুল ইসলামের ছেলে রিফাতুল ইসলাম নিভা (১৯)।

শনিবার (২ মার্চ) ভোর ৪ টার দিকে যশোর শহরের রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণ পাশ থেকে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩টি বার্মিজ চাকু, ৪টি গাছি দা, ১টি চাপট, ১টি রাম দা, ১টি সাবল, ১টি স্লাই রেঞ্জ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানায়, গ্রেফতারকৃত আসামিরা ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকসহ যশোর শহরে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকা-ের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নুর ইসলাম ও এসআই মো. শামীম হোসেনের সমন্বয়ে গঠিত বিশেষ টিম যশোর পৌরসভার ৬নং ওয়ার্ডের রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণ পার্শ্বে সুমনের দোকানের পিছন থেকে ডাকাতির প্রস্তুতিকালে এ সব অস্ত্রশস্ত্রসহ এদের গ্রেফতার করে। অভিযানে আরো অংশ নেয় এসআই শফি আহমেদ রিয়েল, এসআই সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই রঞ্জন কুমার বসু, ও আব্দুল বাতেন। আটক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় এসআই নুর ইসলাম কোতয়ালি থানায় পৃথক ২টি মামলা করে।

যশোর অভয়নগরে ট্রাকের চাকায় পৃষ্টে বৃদ্ধ নিহত

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার (২রা মার্চ) দুপুরে পুড়াখালী গ্রামের ফকির বাগান এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী আতিয়ার বিশ্বাস নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের আত্মীয়রা। নিহত আতিয়ার বিশ্বাস উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, আতিয়ার বিশ্বাস নিজ বাড়ি দিঘীরপাড় গ্রাম থেকে অন্যান্য দিনের মতো নওয়াপাড়া বাজারে সরিষা বিক্রয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। পুড়াখালি ফকির বাগান এলাকায় মোড় ঘোরার সময় দ্রুতগামী একটি বালি বোঝায় ট্রাক আতিয়ার বিশ্বাসকে ধাক্কা দেয়। এসময় সে চাকার নিচে সাইকেলসহ পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। স্থানীয় লোকজন ছুটে আসলে ট্রাক চালক পালিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে।

পরে ঘটনাস্থলে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। ঘটনার সংবাদ শুনে ছুটে আসেন স্থানীয় শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন।

তিনি বলেন, উপস্থিত হয়ে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলার সিদ্ধান্ত নেয়নি। পাথালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ট্রাকটি জব্দ করেছেন।

এদিকে দিঘীরপাড় গ্রামে আতিয়ার বিশ্বাসের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যুবসমাজ এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।শোর অফিস 

যশোরে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন আর নেই

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন আর নেই। শনিবার সন্ধা ছয়টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহানুর আলম শাহীনের শ্যালক পেশকার মিঠু। গত ২৩ ফেব্রুয়ারি তিনি ব্রেইন স্টোক করেন। পরে তাকে ঢাকায় নেয়া হয়। প্রথমে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সন্ধা ছয়টায় হাসপাতালের আইসিইউ প্রধান প্রফেসর দেবাশীষ বনিক ও নিউরোসার্জন প্রধান প্রফেসর ধীমান চৌধুরীর সম্বন্বয়ে গঠিত মেডিকেল টিম শাহানুর আলম শাহীনকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে ও এম মেয়েসহ অসংক্য গুনাগ্রহী রেখে গেছেন।

শাহীনের শ্যালক পেশকার মিঠু আরও জানান, তারা এখন শাহীনের মরদেহ যশোরে আনার ব্যবস্থা করছেন। রাতেই তার লাশ যশোরে আনা হবে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট জানান, রোববার শাহীনের মৃত্যুতে সকাল ১০ টায় ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে শাহীনের মরদেহ রাখা হবে। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঈদগাহ ময়দানে সাড়ে ১০টায় শাহীনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে শাহীনের নিজ গ্রাম চৌগাছা সিংঘঝুলি মাদ্রাসা ময়দানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

এদিকে, শাহানুর আলম শাহীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটসহ নেতৃবৃন্দ। এছাড়া বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, লয়ার্স কাউন্সিল, ট্যাক্সেস বার যশোরের পক্ষথেকে শোক প্রকাশ করেছে।এছাড়া প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এসএম তৌহিদুর রহমান শাহীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

যশোরে অটো ভ্যান ছিনতাইকারী আটক, ছিনতাইকৃত ভ্যান উদ্ধার

বাঘারপাড়ার ভ্যান চালক রমজান আলীকে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায় ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। একই সাথে ছিনতাইকাজে ব্যবহৃত চাকু, রমজানের ভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ইয়ামিন মোল্লা বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে ।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এঘটনার পর রমজানের বাবা কলিম উদ্দিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্বপায় ডিবি পুলিশ। ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিনতাইকারী ইয়ামিনকে চিহ্নিত করে শুক্রবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর ইয়ামিনের স্বীকারোক্তিতে পুলিশ ছিনতাইকৃত ভ্যানের বডিফ্রেম, ব্যাটারি, সাউন্ড সেট, চাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করে।

যশোরে বসুন্দিয়ায় জাপা নেতাকে জীবন নাশের হুমকি,  যুবলীগ সভাপতি বিরুদ্ধে থানায় জিডি

 যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল ইসলাম খান সাগরের বিরুদ্ধে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তুহিন খানকে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল ২ মার্চ দুপুরে মোবাইল ফোনে হুমকি দেয়ার ব্যাপারে এদিনই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তুহিন খান। অভিযুক্ত সাগর খান এই এলাকার সদুল্যাপুর গ্রামের খালঘাটের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ খানের ছেলে।

বাদী তুহিন খান একই গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত আবক্দুস সাত্তার খানের ছেলে। তুহিত খান জিডিতে বলেছেন, তিনি বসুন্দিয়া-খালঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড রেজিঃ নম্বর-(য/শ-১) এর সাধারণ সম্পাদক পদে আছেন। বসুন্দিয়ার বুড়ি ভৈরব কাটাখাল টু জঙ্গলবাধাল স্তুল গেট পর্যন্ত একটি স্লুইচ গেট আছে। সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে থাকার কারণে তুহিন খান দেখাশুনা করেন। সে কারণে গেটের চাবি তুহিন খানের কাছেই থাকে। কিন্তু সাগর খান বেশ কিছুদিন ধরে ওই গেটের চাবি নেয়ার জন্য বিভিন্ন সময় তুহিন খানকে হুমকি দিয়ে আসছিলেন। বাড়িতে অবস্থাকালে গতকাল শনিবার দুপুর ২টা ৪১ মিনিটে তুহিন খানের ব্যবহৃত ০১৭১১-১১৭৮৮৮ নম্বরে সাগরের ব্যবহৃত ০১৯৬০-৮৮৯০৪১ নম্বর থেকে তুহিনকে রিং করা হয়। এসময় তাকে গালিগালাজসহ জীবন নাশের হুমকি দেয়া হয়েছে তুহিন খান অভিযোগ করেছেন। তিনি জিডিতে আরো বলেছেন, সাগর খান তাকে মারপিট, খুনগুমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করেছেন।

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

প্রকাশের সময় : ১১:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪