সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শীর্ষ সন্ত্রাসী হান্নান কে অস্ত্র সহ গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সাত মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী হান্নানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন খবরটি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিপিএম এর দিকনির্দেশনায় সীতাকুন্ড সার্কেল এবিএম নায়হানুল বারী এবং সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, পিপিএম এর তত্ত্বাবধানে ও নেতৃত্ত্বে এসআই নাদিম মাহমুদ, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই সুমন শর্মা, এএসআই মোঃ আরিফুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২১ মার্চ (বৃহস্পতিবার) রাত দেড়টায় বিশেষ টহল চলাকালে গোপন সংবাদ পায় যে সোনাইছড়ি ইউপির রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর একজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষানিক আমাদের টহল দল ঘটনাস্হলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই নাদিম মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ হান্নান (৩৪), পিতা-নুর মিয়া, মাতা- হাসিনা বানু, সাং- সোনাইছড়ি, ঘোড়ামারা, কবির সওদাগরের বাড়ী, জোড়ামতল, ৮নং সোনাইছড়ি ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম কে জিজ্ঞাসাবাদ পূর্বক তার দেহ তল্লাশী করে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ধৃত আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে সে। সীতাকুন্ড মডেল থানাধীন থানা এলাকার জনগনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। উক্ত বিষয়ে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-২৫(০৩)২৪ ইং রুজু করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান আসামী মোঃ হান্নান (৩৪) এর বিরুদ্ধে ১ টি অস্ত্র আইনের মামলা, ১ টি ডাকাতি মামলা, ১ টি মাদক মামলা, ১ টি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা, ২ টি অন্যান্য ধারার মামলা ও ১ টি চুরির মামলাসহ সর্বমোট- ৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

সীতাকুণ্ডে শীর্ষ সন্ত্রাসী হান্নান কে অস্ত্র সহ গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪