রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ সন্ধ্যায় দেশে ফিরছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ শনিবার (২৩ মার্চ) দেশে ফিরছেন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।
এর আগে, গত ৪ মার্চ চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারীরিক জটিলতা বাড়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ সন্ধ্যায় দেশে ফিরছেন

প্রকাশের সময় : ১১:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪