বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরম চায় জিভ পুড়ে গেলে কি করবেন

কমবেশি সবাই গরম গরম খাবার খেতে পছন্দ করেন। গরম খাবারের স্বাদটা একটু বেশিই থাকে। অনেকসময় দেখা যায় তাড়াহুড়ার কারণে অনেকে গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন না। অনেকে আবার চা বা কফি ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেন। এই সময় অনেক সময়ে জিভ পুড়ে যায়। জ্বালাজ্বালা অনুভব হয়, এমনকি লাল হয়ে যায়।

এমন হলে দ্রুত সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্রতিকার অনুসরণ করতে পারেন। যেমন-

আইসক্রিম: যদি গরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যায় ও খুব জ্বালা অনুভব হয় সেই সময় ঠান্ডা জিনিস খেতে পারেন। যদি পারেন আইসক্রিম খান। আইসক্রিম খেলে জিভে ঠান্ডা লাগবে। আবার দইও খেতে পারেন। তবে ঠান্ডা খাবেন। যদি জিভে ফোসকা পড়ে তাও সহজে কমে যাবে, আরাম পাবেন।

ঠান্ডা দুধ: জিভ পুড়ে গেলে ঠান্ডা দুধ খেতে পারেন। এতে জিভে আরাম লাগবে। জ্বালা জ্বালা ভাব একদমই অনুভব হবে না।

চিনি : কফি বা চা খেতে গিয়ে যদি আপনার জিভ পুড়ে যায় তাহলে দেরি না করে যেখানে পুড়ে গেছে সেখানে চিনি দিয়ে রাখুন। কিছুক্ষণ পর চিনি গলে গেলে সেই পোড়া জায়গায় খুব আরাম লাগবে। জিভের স্বাদ আস্তে আস্তে ফিরবে।

মধু : পোড়া জায়গায় মধু দিতে পারেন। এতে জিভের জ্বালা ভাব অনেক কমবে। সহজে ফোসকা পড়বে না। শুধু তাই নয়, ওষধিগুণে ভরপুর মধু আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

অ্যালোভেরার জেল: যদি জিভ পুড়ে যায় তাহলে অ্যালোভেরা জেল দিতে পারেন।

টক দই : অনেকেই ঘরে টক দই রাখেন। জিভ পুড়ে গেলে সেই পোড়া জায়গায় অল্প করে বা এক চামচ টক দই দিয়ে দেবেন। এতে জ্বালাভাব থেকে আরাম পাবেন।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

গরম চায় জিভ পুড়ে গেলে কি করবেন

প্রকাশের সময় : ০২:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪