
আসন্ন ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে একটি মিউজিক ভিডিওর সুটিং শেষ করেছেন চলচ্চিত্র পরিচালক কে.এ নিলয়। “ও মেয়ে ঢং করোনা” নামের এই গানিটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ মাহমুদ।
পরিচালক নিলয় জানান, ও মেয়ে ঢং করোনা শিরোনামের একটি রোমান্টিক সিনেমাটিক মিউজিক ভিডিওর সুটিং শেষ করেছি। গানটির কথা ও সুর দিয়েছেন আল আমিন জমাদ্দার সবুজ। এবং মিউজিক করেছে আকাশ মাহমুদ, মিক্স মাস্টার ছিলেন আশিক মাহমুদ, আর গানটিতে কন্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ ও নওশীন অমি।
গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী আলিফ চৌধুরী ও প্রণমি নাফি, নিত্য পরিচালনায় ছিলেন প্রিন্স খান, গানটি প্রযোজনা করেছে এ.জে.এস ওয়ার্ল্ড, প্রযোজক আল আমিন জমাদ্দার সবুজ, গানটি এই ঈদুল ফিতরে রিলিজ হবে।
বিনোদন ডেস্ক ॥ 







































