বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম, তখন বাজার নিয়ন্ত্রণে ছিলো : হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন বাজার দর নিয়ন্ত্রণে ছিলো।আমরা চেষ্টা করেছি দ্রব্যমূল্যেকে নিয়ন্ত্রণ করার জন্য।কিন্তু এখন বাজার নিনয়ন্ত্রণে সরকারের কোন মাথা ব্যথা নেই।

আজ শনিবার  (২৩মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের আজ নাভিশ্বাস অবস্থা।কিন্তু এটা নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। জনগণের ইনকামের সাথে খরচের কোন মিল নেই। বাজারে গিয়ে পণ্যের বেশি দামের কারণে অনেক পণ্য না কিনেই তারা ঘরে ফিরছে।

মেজর (অব.) হাফিজ বলেন, আজ জনগণ দিশাহারা। রমজান মাসে ইফতার করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অবাক হয়ে ভাবি কিভাবে দেশটা নষ্ট হলো।

তিনি বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণকে অংশ নিতে হবে। জনগণ অংশ না নিলে এর জন্য তারাই দায়ী থাকবেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

দুই সচিবের দফতর বদল

যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম, তখন বাজার নিয়ন্ত্রণে ছিলো : হাফিজ

প্রকাশের সময় : ০৫:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪