
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে জেল থেকে মুক্ত নেতাকর্মীদের পরিচয় ও সালাম আদান প্রদান ও যারা এখনো বন্দী তাদের পরিচয় তারেক জিয়ার কাছে তুলে ধরেন আসাদুল হাবিব দুলু।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। এসময় লন্ডন থেকে ভারচ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। ইফতার মাহফিলে বিএনপি ও এর অংগসংগঠনের প্রায় দশ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
লালমনিরহাট জেলা প্রতিনিধি 





































