সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে মানুষের অধিকার হরণ করা হয়েছে –মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে মানুষের অধিকার হরণ করা হয়েছে। গোটা দেশ এখন দুর্নীতিতে সয়লাব। রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে। যে কারণে মানুষ অসহায়, আইনের শাসন থেকে বঞ্চিত। বিচারব্যবস্থায় দলীয়করণ করা হয়েছে। সার্বিকভাবে সরকারের কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। 

বুধবার (৩ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার ডামি নির্বাচন করে নিজেরা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। ১৯৭১ সালে যে স্বাধীনতার চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করেছিলাম, তা বাস্তবায়ন হয়নি। দুই যুগ ধরে আমাদের সংবিধানকে কাটছাঁট করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে শাসকগোষ্ঠী একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এ অবস্থার উত্তরণে জাতীয় ঐক্য প্রয়োজন।

মতবিনিময় সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ইন্তাজুল হক, অ্যাডভোকেট আব্দুল হালিম। এ ছাড়া বিএনপিপন্থি আইনজীবী ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দুপুরে সদ্যপ্রয়াত জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত করেন তিনি। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের খোঁজখবর নেন।

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

সারা দেশে মানুষের অধিকার হরণ করা হয়েছে –মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১০:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪