রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোর শহরের বড়বাজার আলিফ ফিসের মালিক আজাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ১২৭

যশোর শহরের বড় বাজারের আলিফ ফিসের মালিক  হাফিজুর রহমান আজাদের (৫২) বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও মারপিটের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে গত ৬ এপ্রিল রাতে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়েছে।  বাদী আদালতে এই মামলাটি করেছেন। বাদী শহরের লোন অফিসপাড়ার বাসিন্দা। আসামি হাফিজুর রহমান আজাদ শহরতলীর  বালিয়াডাঙ্গা বিসিক এলাকা মতিয়ার রহমান গাজীর ছেলে।

বাদী মামলায় বলেছেন শহরের,লোন অফিসপাড়ায় তার দুইটি ফ্লাট বাড়ি রয়েছে। একটিতে নিজে বসবাস করেন এবং অন্যটি ভাড়া দেয়া। এরই মধ্যে আসামির সাথে দেখা হলে রাস্তা-ঘাটে বাদীকে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় ২০১৯ সালের ১ অক্টোবর রাত ১০টার দিকে কিছু না জানিয়ে বাদীর ঘরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে বাদীকে ধর্ষণ করে। শুধু তাই নয় ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বাদীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে ছিয়েছে আজাদ। এছাড়াও বাদীর নিজ নামীয় দুইটির ফ্লাটের অর্ধেক আজাদের নামে রেজিস্ট্রি করে নেয়। পরবর্তীতে বাদী এব্যাপারে থানা পুলিশের স্বরণাপন্ন হলে ফ্লাট বাড়ি ও টাকা ফেরত দিতে রাজি হয়। কিন্তু ফ্লাট ও টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকে। সর্বশেষ গত ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজাদ আবারও বাদীর বাড়িতে প্রবেশ করেন। এসময় আবারও জোর পূর্বক ধর্ষণ করেন। শুধু তাই নয় বাদীকে মারপিট করায় চিৎকার করলে তার মোবাইল ফোনসেট ও গলায় থাকা তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেণে এই ব্যাপারে কোতোয়ালি মামলা করার জন্য যান বাদী। কিন্তু মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় থানা পুলিশ। ফলে বাধ্য হয়ে বাদী এই ব্যাপারে গত ৪ এপ্রিল যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ করেন। বিচারক অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে বেকর্ড করা করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। গত ৬ এপ্রিল মামলাটি রেকর্ড করা হলেও আসামি আজদকে আটক করতে পারেনি পুলিশ। তবে তদন্ত কর্মকর্তা এসআই এমরানুর কবীর বলেছেন, আসামি আজাদকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

যশোরে ঝিকরগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোরে ঝিকরগাছায় বজ্রপাতে আব্দুল মালেক পাটোয়ারী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বড় পৌদাউলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক পাটোয়ারী ওই গ্রামের মৃত মৃত ওমর আলী পাটোয়ারীর ছেলে।

স্থানীয় শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী জানান, আব্দুল মালেক আজ সকালে বাড়ির পাশের মাঠে ইরি ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যান। বাড়ি ফেরার পথে সকাল ৯টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।  তিনি আরো জানান, পবিত্র ঈদুল ফিতরের আগে আকস্মিক এ মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন।

ঈদে আসছে “মন আকাশে মেঘ”

 গানপ্রিয় শ্রোতাদের জন্য পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথ নিবেদনে শিঘ্রই আসছে একটি নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “মন আকাশে মেঘ”। গানটির কথা লিখেছেন যশোরের গীতিকার ‘রাজ পথিক’ সুর ও সংগীত পরিচালনা করেছেন মিউজিক ডিরেক্টর এ.এফ. সৈকত। আর গানটিতে পুরুষ কণ্ঠ দিয়েছেন ঢাকার কণ্ঠশিল্পী ‘সাজ্জাদ হক’ ও মেয়ে কণ্ঠে কলকাতা-ভারতের উদীয়মান কণ্ঠশিল্পী (প্রিয়কণ্ঠ তারকা-২০২৩) সৃজিতা মণ্ডল। গানের মডেল হিসেবে অভিনয় করেছেন ‘ইমি’ ও ‘সাজ্জাদ’। ভিডিও নির্মাণ করেছেন আল আমিন মাসুদ। ঈদ উপলক্ষে নতুন মিউজিক ভিডিওটি রিলিজ হবে ‘Sajjad official’ ইউটিউব চ্যানেল থেকে। নতুন সৃষ্টির পাশে থাকতে সকলকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছে “মন আকাশে মেঘ” পরিবার।

যশোরে বাড়ি নির্মাণে চাঁদাদাবির ঘটনায় থানায় মামলা

যশোরে চাঁদার টাকা না পেয়ে সদর উপজেলার ললিতাদহ গ্রামের আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে (৪৮) মারপিট করে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আসামিরা হলো, একই গ্রামের মৃত আব্দুর রহমান ওরফে পচাঁর ছেলে সোহাগ (৩০), মৃত আব্দুল হাসেমের দুই ছেলে মনোয়ার হোসেন (২৭) ও রফিকুল ইসলাম (৩১) এবং গোলাম মোস্তফার ছেলে জাহাঙ্গীর হোসেন (৩১)।

বাদী আব্দুর রশিদ মামলার এজাহারে জানিয়েছেন, তিনি ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ৬মাস আগে থেকে ললিতদাহ গ্রামে তার নিজ জমিতে বাড়ি নির্মানের কাজ শুরু করেন। গত ১৮ মার্চ আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। গত ২৯ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা ফের দলবল নিয়ে স্বশস্ত্র অবস্থায় তার বাড়িতে প্রবেশ করে এবং দাবিকৃত ২ লাখ টাকা চায়। আবারও তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর আক্রমন করে। লাথি, কিল-ঘুষি মারে। তাকে হাসুয়া দিয়ে কোপ মারতে যায়। তিনি ভয়ে টাকা দিতে রাজি হন এবং বিকেল পর্যন্ত সময় চান। পরে সকাল থেকে তার বাড়ি ঘেরাও করে রাখে আসামিরা। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় আসামিরা পালিয়ে যায়। পরে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং থানায় মামলা করেন।

জনপ্রিয়

বিয়ের দিন ২ বোনের আত্মহত্যা

যশোর শহরের বড়বাজার আলিফ ফিসের মালিক আজাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশের সময় : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪