
ভিজিএফ কার্ড না দেওয়ায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়াডের সদস্য এরশাদুল হককে মারধোর করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আজাদ রতনের বিরুদ্ধে।ইউপি সদস্যকে মারধোরের প্রতিবাদ ও বিচারের দাবিতে মহেন্দ্রনগর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্যরা।
জানা গেছে , মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আজাদ রতন কয়েকদিন ধরে ৮নং ওয়াডের সদস্য এরশাদুলের কাছে ৫০টি ভিজিএফ(হতদরিদ্রদের মাঝে বিতরনের জন্য ১০কেজি চাল) কাড চান।এরশাদুল কাড দিতে রাজি না হওয়ায় আজ সকালে ইউপি সদস্য এরশাদুল পরিষদে আসলে আজাদ রতনসহ কয়েকজন ছাত্রলীগের নেতাকমী তার উপর হামলা চালায় ও মারধোর করে।পরে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভতি করায়। মারধোরের প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে মহেন্দ্রনগর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন চেয়ারম্যান,সদস্যরা।দাবি না মানা পযন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলে জানা গেছে।
মোস্তাফিজুর রহমান মোস্তফা ,লালমনিরহাট ।। 







































