সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া রাজনৈতিক কারণে বন্দি হয়ে আছেন –মির্জা ফখরুল

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • ২৪০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি রাজনৈতিক কারণে বন্দি হয়ে আছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ফখরুল বলেন, মুক্তি দিয়ে তার সুচিকিৎসা ব্যবস্থা জোর দাবি করছি।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেই সঙ্গে তিনি দোয়াও চেয়েছেন। খালেদা জিয়া বলেছেন, জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করছেন।

এর আগে এদিন রাত ৮টায় পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন দলটির শীর্ষ নেতারা। এ সময় সেখানে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপি নেতৃবৃন্দ দলের চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এছাড়াও এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজায় যান।

জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

খালেদা জিয়া রাজনৈতিক কারণে বন্দি হয়ে আছেন –মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪