শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আবির হাসান (১৯) নামের তরুণের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণ নদীতে গোসলে নেমে নিখোঁজ হন।

আবির হাসান গাজীপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

এ নিয়ে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে শনিবার দুর্গাপুরে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল আবির। রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীর কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি নামক স্থানে গোসলে নেমে নিখোঁজ হন। পরে স্থানীয়রা দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিকের তত্ত্বাবধানে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দূরে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আমাদের একটি টিম। তারপর ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আসলে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অবশেষে সন্ধ্যায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০১:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪