শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রাজকুমার’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১৬৮

শাকিব খান ও কোর্টনি কফি। ছবি-সংগৃহীত

ঈদে দেশে মুক্তি পেয়েছে ১১টি সিনেমা। যার মধ্যে সবথেকে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা। এবারের ঈদে দেশের সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহের সিনেমাটি মুক্তির আগেই নির্মাতা জানিয়েছিলেন দেশের বাইরেও মুক্তি পাবে সিনেমাটি। এবারে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ওকানাডায় ৭৫টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’।  আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটি ১৯ এপ্রিল থেকে এই দুইটি দেশে মুক্তি পাবে।

গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সিনেমাটির প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেছে এর আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছিলো। মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিলো সিনেমাটি। স্বপ্ন স্কেয়ারক্রো থেকে বলা হচ্ছে তাদের প্রত্যাশা, ‘প্রিয়তমা’র চেয়েও ‘রাজকুমার’কে প্রবাসী দর্শকেরা আরও ভালোবাসা দিতে পারে।

সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

উল্লেখ্য, ঈদুল ফিতরে দেশের ১২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’।  শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকে ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে তুলনামূলক ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। এবারে দেখার পালা দেশের বাইরে কেমন সাড়া ফেলে সিনেমাটি।

জনপ্রিয়

কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত

বিদেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রাজকুমার’

প্রকাশের সময় : ০২:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪