রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাকুরি দেয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাত, আটক-১

  • যশোর অফিস।।
  • প্রকাশের সময় : ০৮:৫৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • ১০০
এলজিইডি মন্ত্রনালয়ের কমিউনিটি অর্গানাইজ পদে চাকুরি দেয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশনের (পিবিআই) সদস্যরা সজীব হোসেন  কাজী মাহমুদ হাসানকে (২৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সজীব মনিরামপুর উপজেলার পলাশী গ্রামের আমির হোসেনের ছেলে।
পিবিআইয়ের এস আই মনিরুল ইসলাম জানান, হাসিনা বেগম ও সজীব হোসেন পাশাপাশি গ্রামে বসবাস করে। সজীব নিজেকে এল.জি.ডি মন্ত্রনালয়ের সচিবের ঘনিষ্টজন এবং নিজে শিক্ষা মন্ত্রনালয়ে শিক্ষা অধিদপ্তর, ঢাকাতে অফিস সহকারী পদে কর্মরত বলে পরিচয় দিয়ে থাকে। এমতাবস্থায় হাসিনা বেগমের ছেলেকে এলজিইডি মন্ত্রণালয়ের কমিউনিটি অর্গানাইজার পদে চাকুরীর ব্যবস্থা করে দিতে পারবে বলে জানায়। চাকুরীর দেয়ার জন্য তাকে ১৫ লাখ টাকা দিতে হবে বলে জানায়। হাসিনা বেগম তার প্রস্তাবে রাজি হয়ে ২৩ সালের ১ ফেব্রুয়ারি বিভিন্ন সময় ৭ লাখ টাকা প্রদান করে। কিন্তু আসামি সজীব হোসেন @ কাজী মাহমুদ হাসান (২৫) নিয়ে চাকুরি না দিয়ে প্রতারণামূলক ভাবে টাকা আত্মসাৎ করে বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় হাসিনা বেগম মনিরামপুর থানায় মামলা করে। পিবিআই মামলাটি নিজ উদ্যোগে গ্রহন করে আসামি সজীবকে গ্রেফতার করে।
যশোরে ইজিবাইক চুরির ১০ দিন পর চক্রের ৪ সদস্য গ্রেফতার 
শহরতলী ধর্মতলা চারখাম্বার মোড় থেকে ইজি বাইক চুরির সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। এ সময় তাদের দেখানো মতো চুরি করা ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া বর্তমানে টালিখোলা পারভীনের বাড়ির ভাড়াটিয়া শহিদ মোড়লের ছেলে জুয়েল মোড়ল, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বাজারগ্রামের শেখ আওরঙ্গজেব এর ছেলে আবু হাসান, একই এলাকার শেখ ইকরাম আলীর ছেলে সবুজ ও সাতক্ষীরা সদর থানার বলাডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে ইমামুল হক। গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল মোড়ল বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে যশোর সদর আমলী আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এমরান আহমেদ এর সামনে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
জানাযায়,গত ৭ এপ্রিল দুপুর ১ টার পর সদর থানার সুজলপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে আক্তার হোসেন তার ইজিবাইক শহরতলী ধর্মতলা চারখাম্বার মোড়ের সামনে পাকা রাস্তার পাশে তার পুরাতন ৫ ব্যাটারী ১লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি রেখে পাশে মসজিদে নামাজ পড়তে যায়। দেড়টার সময় মসজিদের বাথরুম হতে বের হয়ে মসজিদের সামনে এসে দেখে তার রাখা ইজিবাইকটি নেই। সংঘবদ্ধ চোরেরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করলে ১৭ এপ্রিল বুধবার দুপুরে থানা পুলিশ ইজিবাইক চুরি সংক্রান্ত অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখ করে মামলা রের্কড করেন। উক্ত মামলা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করার পর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই সোলায়মান আক্কাসসহ একটি চৌকসটিম বুধবার দুপুরে জুয়েল মোড়লকে তার ভাড়া বাসা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইক চুরির সাথে জড়িত উল্লেখিত ৩জনকে গ্রেফতার করে। এ সময় সাতক্ষীরা জেলার মাধবকাঠি এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হলে জুয়েল মোড়ল আদালতের বিজ্ঞ বিচারকের সামনে ইজিবাইক চুরির বর্ণনা দিয়ে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।#
ফেনসিডিল ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি 
ডিবি ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলর হালসা গ্রামের মোশারফ বিশ^াসের ছেলে স¤্রাট হোসেন,যশোর শহরের কাজীপাড়ার ইদ্রিস আলীর ছেলে শাহাদাত আলী রাজ ও সদর থানার বিরামপুর ছবুল্লার মোড় কবরস্থানের পাশের্^ও জনৈক মুন্তাজ হোসেনের বাড়ির ভাড়াটিয়া মকবুল হোসেনের ছেলে শাহরিয়ার হোসেন সবুজ। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
উপশহর পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ক্যাম্পের এসআই কামাল হোসেন একদল পুলিশ বুধবার ১৭ এপ্রিল রাত ১১ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে সদর থানার বিরামপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাইকেল হাটের সামনে থেকে শাহরিয়া হোসেন সবুজকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ২০পিস ইয়াবা উদ্ধার দেখায়। এ ব্যাপারে সবুজের মাতা দাবি করেছেন তার ছেলে ইয়াবা সেবন করে বেচাকেনা করেন না। তাকে গ্রেফতারের সময় পুলিশ কোন ইয়াবা পাইনি। পুলিশের ওই কর্মকর্তা ২০পিস ইয়াবা দিয়ে সবুজের বিরুদ্ধে মামলা দিয়েছে। অপরদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই নূর ইসলামসহ একদল পুলিশ বুধবার ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের সর্কিট হাউস টু রাসেল চত্বর গামী রোডস্থ কাস্টম হাউজের বিপরীত রাফিদ ট্রেডার্স টাইলসের দোকানের সামনে থেকে স¤্রাট হোসেনকে ৩ বোতল ও শাহাদাত আলী রাজকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। বৃহস্পতিবার ১৮ এপ্রিল গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির  সাত বছরের সশ্রম কারাদন্ড
যশোরে মাদক মামলায় এক ব্যক্তির পৃথক দুইটি ধারায় সাতবছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত।গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি ভুট্টো মিয়া চৌগাছা উপজেলার মনমথপুর গ্রামের মৃত তুরফান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ নভেম্বর মধ্যরাতে চৌগাছা থানা পুলিশ খবর পায় ভুট্টো নিজ এলাকায় ফেনসিডিল ও ইয়াবা নিয়ে অবস্থান করছেন। যা তিনি প্রকাশ্যেই বিক্রি করছেন এমন খবরের প্রেক্ষিতে থানা পুলিশের একটি টিম ভোর পাঁচটায় মনমথপুর গ্রামে অভিযান চালিয়ে ভুট্টোকে আটক করে। পরে তার লুঙিতে গোছা অবস্থায় ১শ’ পিছ ইয়াবা ও হাতে একটি পলেথিনে থাকা চার বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় এসআই কওসার আলম মাদক আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই জামাল হোসেন ২০১৯ সালের ১৯ জানুয়ারি ভুট্টোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষনার দিনে আসামির উপস্থিতিতে বিচারক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৩(ক) ধারার অপরাধে দুই বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও অএক মাসের সশ্রম কারাদন্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) নং টেবিলের ৯(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আদালত আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

চাকুরি দেয়ার কথা বলে ৭ লাখ টাকা আত্মসাত, আটক-১

প্রকাশের সময় : ০৮:৫৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪